বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাত ১১টার দিকে ইউনিয়নের শাখারিয়া গ্রামের আলী হোসেন মোললার মুদি মনোহরী দোকানের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, আটক মাধবপাশার মুশুরিয়া গ্রামের মৃত আইউব আলী আকনের ছেলে মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার কনস্টেবল কাম কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিল। সে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
/এআর/