নিহতরা হলেন, মো. নাসির (৩৫) ও মো. জাহাঙ্গীর (৪৫)।
পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও ইকরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই হাওলাদার জানান, সকালে নাসির ও জাহাঙ্গীর আতরখালী গ্রামের একটি মাঠে আমন ধানের চারা রোপণ করছিল। এ সময় বজ্রপাতে হলে তাদের মৃত্যু হয়।