সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, জেলা ও নগর বিএনপি এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অশ্বিনী কুমার হলের সামনের সড়কে আলাদাভাবে কর্মসূচির আয়োজন করে।
নগর বিএনপি আয়োজিত মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘মিয়ানমারে চলমান জাতিগত সহিংসতায় ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সফর করলেন কিন্তু রোহিঙ্গা নিধনের বিষয়ে তিনি কোনও কথা না বলে পরোক্ষভাবে অং সাং সূচির পক্ষেই সাফাই গাইলেন।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রোহিঙ্গা সমস্যার আন্তর্জাতিক সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।