শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মেনন বলেন, ‘এর আগে বাংলাদেশে ১৯৭৮, ১৯৯২,২০১২ ও ২০১৬ সালে ৫ লাখ রোহিঙ্গা এসেছিল। এবারে রাখাইনে সহিংসতায় এসেছে ৩ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। এদেরকে আশ্রয় দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন। অপরদিকে রাখাইন নিয়ে দেশীয়-আন্তর্জাতিক চাল রয়েছে, যার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশ একটি সংকটে পড়েছে। রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত জোট তা থেকে ফায়দা লুটতে চাইছে।’
এসময় তিনি উল্লেখ করেন, ‘কেবল জিয়া পরিবারই ১২’শ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছে। তাই লুটপাট বন্ধে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বিভেদ ভুলে গিয়ে বর্তমান জোট সরকারকে ফের নির্বাচিত করতে হবে। আগামী নির্বাচনে পরিণতি হবে ভয়াবহ। বর্তমান জোট পরাজিত হলে দেশে প্রতিবিপ্লব ঘটবে। এবার কেবল সংখ্যালঘু নয়,বিএনপি জামায়াত জোটের ভয়াবহ তাণ্ডবে বহু লোকের দেশ ছাড়তে হবে। নতুবা বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ফিরলে আপনাদের রেহাই মিলবে না।’ তাই সামনের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়াতে নেতা র্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
নগরীর অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় নেতা মোস্তফা লুৎফুল্লাহ এমপি, শেখ টিপু সুলতান এমপি, জেলা কমিটির সদস্য যথাক্রমে বজলুর রহমান,অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈসহ আরও অনেকে।