ইলিশ শিকারের দায়ে দশমিনায় চার জেলের কারাদণ্ড

পটুয়াখালীপটুয়াখালীর দশমিনায় তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। আজ  মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, নূর হোসেন ও আবুল কালামকে একবছর করে কারাদণ্ড এবং সানজিৎ ও আব্দুর রহমানকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাদের সবার বাড়ি পটুয়াখালীর চড়ঘুনি এলাকায়।

দশমিনা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১৫শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।

আরও পড়ুন:
ইলিশ শিকারের দায়ে বরিশালে পাঁচ জেলের কারাদণ্ড