এ ব্যাপারে ডা. মানষ কৃষ্ণ কুন্ডু জানান, গত শনিবার দুপুরে তার হাসপাতালে ডিউটি ছিল। কিন্তু তিনি হাসপাতালে ডিউটি না করে ঝালকাঠির বানি ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাকে ওই নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই চিকিৎসককে শোকজের লিখিত জবাব দিতে হবে।
তিনি আরও জানান, চিকিৎসকের জবাব পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শোকজের বিষয়ে জানতে চাইলে ডা. ফারজানা ইয়াসমিন মুক্তা বলেন, ‘চিঠি পেয়েছি। যথাসময়ে কর্তৃপক্ষের চিঠির জবাব দেওয়া হবে।’