মাদকের সঙ্গে জড়িতদের দলের সদস্য করা যাবে না: এমপি ইউনুস

For-all-editors-psd-by-nadimসংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, ‘যারা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত এবং সমাজে বির্তকিত তাদের কাউকে আওয়ামী লীগের সদস্য করা যাবে না।’  বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও  বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ মানেই শেখ হাসিনা। তাই যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবেসে আওয়ামী লীগের নতুন সদস্য হতে চাইবেন, তাদেরকেই কেবল সদস্য করা হবে।’

বিএনপির টানা অবরোধের সময় উজিরপুরে পেট্রোলবোমা হামলায় নিহতদের কথা স্মরণ করিয়ে দিয়ে সংসদ সদস্য ইউনুস আরও বলেন, ‘সমাজে বির্তকিত ব্যক্তিরা যেন কোনোভাবেই আওয়ামী লীগের সদস্য হতে না পারে, সেদিকে স্থানীয় নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

উত্তর মোড়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াদুদ সরদার, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু।

ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাওন বালীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, নারী নেত্রী উম্মে আয়শা অনি প্রমুখ।
আরও পড়ুন:




মিঠামইনে জলমহাল নিয়ে সংঘর্ষে তিন ভাইসহ নিহত ৫