বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পেশার ২০ জন নাগরিকদের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
এ সময় বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় এই স্মার্ট কাড এখন জনগণের হাতে এসেছে। এটি বর্তমান সরকারের একটি সাফল্য। আগামী নির্বাচনে এই কার্ড ব্যবহার করে ভোট দেবে এ দেশের মানুষ। এই কার্ড জনগণের হাতে তুলে দেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
বরগুনা জেলায় পর্যায়ক্রমে মোট এক লাখ ৯৫ হাজার স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে বলেও জানান জেলা নির্বাচন কমিশন।