পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে মিটিং শেষে বুধবার রাতে মোটরসাইকেলযোগে মল্লিকপুরের বাসায় যাচ্ছিলেন শ্রমিক লীগ নেতা হৃদয়। তখন আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে রামদা ও দা দিয়ে রিপনকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার সকালে মুঠোফানে রিপন বলেন, ‘হামলাকারীরা সাত থেকে আটজন ছিলেন। তাদের প্রত্যেকের হাতেই রামদা ও দা ছিল। মোটরসাইকেল থামিয়েই তারা কোপাতে শুরু করে। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আমি চিনতে পেরেছি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’