নিহতরা হলেন বলদিয়া গ্রামের মো. রেজাউল (৩৫) ও তার ভাই নান্না মিয়ার ছেলে ফরিদ (১২)।
স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বলদিয়া ইউনিয়নের বলদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রেজাউল তার ভাইয়ের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র ফরিদকে নিয়ে মাছ শিকার করছে যান। এলাকার সত্তার মিয়া তার জমির ধান ইঁদুর থেকে রক্ষার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ করে রেখেছিলেন। রেজাউল ও ফরিদ ওই বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। অবৈধ ফাঁদ তৈরির জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।