আসামি মিরাজ সন্যামত নগরীর ৯নং ওয়ার্ডের ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল সন্যামতের ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নগরের ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ কে স্কুলের জেএসসি পরীক্ষার্থী আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে তারই সহপাঠী মিরাজ।
গুরুতর আহত অবস্থায় আবিরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে মৃত্যু হয় তার।
এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস বাদী হয়ে মিরাজসহ চার জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন- বরিশালে সহপাঠির ব্যাটের আঘাতে স্কুল ছাত্র নিহত
স্কুলছাত্র আবিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশালে মানববন্ধন