জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভোলা জেলায় ৪৬, বরগুনায় ৪৭, পটুয়াখালীতে ৭৬, পিরোজপুরে ৩৩, ঝালকাঠিতে ৩৯ ও বরিশালের ১০৫ জন রয়েছেন। এর ফলে সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট ৮৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নেন।