খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বরিশালে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শনিবার বেলা সাড়ে ১১টায় অশ্বিনীকুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আবুল হোসেন খান, নগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
মজিবর রহমান সরোয়ার সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মামলা হামলা করে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।’
এসময় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে বেগম জিয়ার মুক্তি আর ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে রাজপথে থাকার জন্য সরোয়ার আহ্বান জানান।