গৌরনদীতে দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী কেন্দ্র সচিবসহ চার জনকে অব্যাহতি

বরিশালকর্তব্যে অবহেলা এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহারের অভিযোগে বরিশালে সহকারী কেন্দ্র সচিবসহ চার জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণিত পরীক্ষা চলাকালে গৌরনদী আল-হেলাল দাখিল মাদ্রাসা কেন্দ্রে সেখানকার দায়িত্বে নিয়োজিত সহকারী কেন্দ্র সচিব ও কুতুবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শুধাংশ কুমার মাঝিকে এবং গৌরনদী পাইলট হাই স্কুল কেন্দ্রে পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী আক্তারকে কর্তব্যে অবহেলার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

একইসঙ্গে গৌরনদী আল-হেলাল দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে স্মার্টফোন ব্যবহারের অভিযোগে ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মুকুল হোসেন ও হান্নান কাজীকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।