আটককৃতরা হলেন- ফরহাদ মিয়া, শাহআলম ও জসিম মৃধা।
বিমল চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে রুপাতলীর ঢাকা-বরিশাল মহাসড়কে থেকে জাটকাসহ একটি ট্রাক আটক করা হয়। জাটকাগুলো পটুয়াখালী থেকে ঢাকা নেওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি পুলিশ ও মৎস অধিদফতর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে।
তিনি আরও জানান, তিনজনকে আটক করে বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত আটকদের মোট সাত হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জাটকাগুলো শহরের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।