নৌ পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। আর বিএনপি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করতে জানে না বিধায় জনগণ বারবার আমাদেরকে উন্নয়নের জন্য ভোট দেয়।’
নৌ-মন্ত্রী শাহজাহান খান এ সময় ঢালচর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়া নৌ মন্ত্রণালয়ের সচিব, কোস্টগার্ডের জোনাল কমান্ডারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।