পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মারুফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায়। অভিয়ানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭০ মন জাটকা জব্দ করা হয়। পাশাপাশি ওই সময় ট্রাকচালক মো. ইলিয়াস হোসেন ও হেলপার মো. মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ। রাতেই আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেক পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, জব্দকৃত মাছগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজি ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনারের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।