পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য নূরুল ইসলাম সরদার শাহজাহান জানান, রাতের কোনও এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তার পাকা ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও পাঁচটি টিনশেড বাড়ি ও ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে গ্যাসের দোকান, পেট্রোল ও ডিজেলের দোকান, একটি মসলা গুড়া করার মেশিন, কম্পিউটারের দোকান রয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।