বরিশালে ২০০ মণ জাটকা জব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মার্চ) ভোরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

জব্দ করা মাছবরিশাল দক্ষিণ জোন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বিএস শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। এসময় জাটকা পাচারে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে বরিশালের কীর্তনখোলা নদীতীরের রসুলপুর চরে অবস্থিত কোস্টগার্ডের কার্যালয় থেকে জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।