কারারক্ষীদের কাছে পাওয়া গেল গাঁজা, বরখাস্ত চার

বরিশালবরিশাল কেন্দ্রীয় কারাগারে গাঁজা পাওয়ার কারণে চার কারারক্ষীকে বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত কারা সুপার ও বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, গত ২৩ মার্চ কারাগারে কারারক্ষীদের ব্যারাকে এক কারারক্ষীর বিছানার নিচ থেকে আধা কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
পরে প্রথমিক জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত সেলিম, জাকির, রাজু ও শামীম এই চার কারারক্ষীকে শনাক্ত করা হয়। এরপর তাদের সবাইকে সাময়িক বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।