ভোলার ইলিশা ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় মালবাহী ট্রাক উল্টে নদীতে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘাটে।
ইলিশা ফেরিঘাটের ম্যানেজার ইমরান হোসেন জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা ফেরি কুস্তুরি সকাল সাড়ে ১১টার দিকে ইলিশা ঘাটে আসে। অন্যান্য গাড়ি নামার পর মুরগীর খাদ্য বোঝায় ট্রাকটি নামার সময় পল্টনের মোড় ভেঙে মেঘনা নদীতে উল্টে পরে যায়। নদী থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
আরও পড়ুন: শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা: মামলা তুলে নিতে ছাত্রলীগ নেতার হুমকি