তিনি জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ভোলা জেলায় ১৩৫, বরগুনায় ১০১, পটুয়াখালীতে ১৪১, পিরোজপুরে ৯২, ঝালকাঠিতে ৬২ ও বরিশালে ২৯৭ জন রয়েছে। এছাড়া বহিষ্কৃতদের মধ্যে ছিল বরিশাল জেলায় ৪, ঝালকাঠিতে ২, পিরোজপুরে ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ২ ও ভোলায় ৫ জন পরীক্ষার্থী। এর ফলে ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৬০ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
তিনি আরও জানান, অত্যন্ত সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।