এ ঘটনায় এলাকায় উত্তেজানা বিরাজ করছে। স্থানীয়রা দৌলতখান বাজারে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেছে।
সংঘর্ষে আহতরা হলেন— পুলিশ কনস্টেবল মুজিবুর রহমান এবং জেলে মো. ইউসুফ ও সফিজল বাঘা। গুরুতর অবস্থায় জেলে মো. ইউসুফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউসুফের বোন বিবি ফাতেমা অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থাকলেও অভাবের কারণে বুধবার দুপুরের দিকে মাছ ধরতে নদীতে যান জেলে ইউসুফ ও সফিজল বাঘা। এ সময় পুলিশ তাদের ধরে নির্যাতন করে পানিতে চুবাতে থাকে। স্থানীয়রা প্রতিবাদ করলে পুলিশ এলোপাতাড়িভাবে লাঠিচার্জ করে। এতে ইউসুফ জ্ঞান হারান।
স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন চিকিৎসকরা।
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুই জেলে আহত ও এক পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।’ এ বিষয়ে আর কিছু বলতে তিনি রাজি হননি।