আটককৃতরা হলো, উপজেলার অনন্তপুর (কাশেম বাজার) এলাকার হায়দার আলীর ছেলে মাইদুল ইসলাম (১৬)। সে গংগার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং একই এলাকার খয়রেক আলীর ছেলে মনু মিয়া (১৪)। সে ঘুঘুর হাট দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ জানান, ওই দুই স্কুল ছাত্রসহ চারজনকে আসমি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।