বরগুনা জেলায় মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত ৪১ জনকে গ্রেফতার করছে পুলিশ। গত দশ দিনের বিশেষ অভিযানে জেলার ৬টি উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিজেদের মধ্যে ভাগবাটোয়ার নিয়ে দ্বন্দ্বে ছগির খান নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শীর্ষ মাদক ব্যাবসায়ীরা এখন গা ঢাকা দিয়েছে। তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মাদক ব্যবসায়ীরা জেলার বাইরে গিয়ে গাঢাকা দিয়েছে বলে অনেকে ধারণা করছে।
স্থানীয়রা আরও বলেন, ‘ছগির খান কেওড়াবুনিয়া ইউনিয়নের হাত কাটা নাসিরের সঙ্গে ব্যবসা করত। নাসির দৃর্ঘ্য দিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানে বরগুনা সদর থানার দশ জন, আমতলী থানা ৬ জন, তালতলী থানার ৮ জন, পাথরঘাটা থানা ৬ জন, বামনা থানা ৪ জন এবং বেতাগী থানা পুলিশের ৭ জন গ্রেফতার হয়েছে। মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে এপযর্ন্ত ৭২১ পিস ইয়াব ও দুই কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, পিপিএম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত আসামিদের অনেকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এছাড়াও জনগণের কাছে সব তথ্য চেয়েছি যাতে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। যারা তথ্য দিবে তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে।’