মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশালবরিশালের মুলাদীতে জয়-বাংলা বাজারে ব্রিজের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, রাজীব পিরোজপুর জেলার কদমতলা এলাকার মো. হানিফের ছেলে। সে দুপুরে জয়-বাংলা বাজার সংলগ্ন ব্রিজে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের ইচ্ছানুযায়ী লাশ ময়নাতদন্তে পাঠানো হবে।