গ্রেফতার বাপ্পি পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকার বারেক তালুকদারের ছেলে।
ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. হাছান আলী জানান, গত ২৭ জুন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী এলাকা থেকে ১৩ বছর বয়সী এক কিশোরী অপহৃত হয়। অপহরণকারী পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং বাপ্পিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, বাপ্পির বিরুদ্ধে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানা ১০ টি মামলা রয়েছে। এ ব্যাপারে পটুয়াখালী জেলা গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।