লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না। সেই সঙ্গে ভোটাররা এখনও শঙ্কায় রয়েছেন। তাই নির্বাচনের দিন মাঠে সেনাবাহিনী থাকলে ভোটাররা শঙ্কামুক্ত হয়ে ভোট দিতে পারবেন।’
বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার নগরীর কালিজিরা বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন মুখে যা বলে কাজে তারা প্রমাণ করছে না।’
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা গণসংযোগসহ ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করছেন।