তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের জয়

আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক দেওয়ানভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক দেওয়ান। বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যায় গণনা শেষে বেসরকারি এ ফল ঘোষণা করা হয়।

নৌকা প্রতীক নিয়ে ফজলুল হক দেওয়ান পেয়েছেন ৫৯ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) নাছির হোসেন দুলাল পেয়েছেন চার হাজার ৩৪৯ ভোট। দুলালের প্রতীক ছিল আনারস।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু পেয়েছেন দুই হাজার ১৪৬ ভোট।

উপজেলার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭২৭। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৮২৪ জন এবং নারী ভোটার ৪১ হাজার ৯০৩ জন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

২০১৭ সালের ৩০ ডিসেম্বর তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদউল্লাহ জসিম মারা যান। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনের আরও খবর: 


কক্সবাজার পৌরসভায় আ. লীগ প্রার্থীর জয়

দুর্গাপুরে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

তারাকান্দা উপজেলায় তিন পদেই আ.লীগের জয়

কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে জাপা প্রার্থী বিজয়ী

নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রগতি চাকমা