কলাপারা থানার পরিদর্শক (তদন্ত) আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা হওয়ায় শুনানি শেষে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ছেন কলাপাড়া আদালত। শনিবার গভীর রাতে তাকে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়কের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
নুসরাত জাহান সনিয়া দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ (২) ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে এসআই বিপ্লব মিস্ত্রি বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করে।