ওসি খলিলুর রহমান জানান,এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন রাসেল মাল বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে শনিবার (১৮ আগস্ট) রাতে থানায় একটি মামলা দায়ের করেন।
ওইদিন রাতেই জেলার বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
রবিবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার করা ছাদিমকে জেলহাজতে পাঠানো হয়েছে ।
ছাদিমের বাড়ি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামে।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে ছাদিম হাওলাদার তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সজীব ওয়াজেদ জয়, ১৫ আগস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেয়।
শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী ছাদিমকে আটক করে।