ঈদের জামাত ও পশু কোরবানিকে ঘিরে স্থানীয় প্রশাসন নিজস্ব কৌশলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান,নগরে সর্বপ্রথম সকাল সাড়ে ৭টায় জেল গেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বেশ কয়েকটি মসজিদে দু’টি করে জামাত হবে। প্রথম ঈদের জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় ঈদের জামাত সকাল সাড়ে ৯টায়, জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৮টা ও দ্বিতীয় ঈদের জামাত সকাল সাড়ে ৯টায়, জামে বায়তুল মোকাররম মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৮টা ও দ্বিতীয় ঈদের জামাত সকাল ৯টায় হবে।
অপরদিকে নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, আঞ্জুমান হেমায়তে ইসলাম গোরস্তান ঈদগাহ ময়দান, ল-কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ এবং মেডিক্যাল কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পোর্ট রোড জামে মসজিদ ও ফকির বাড়ি জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় হবে। এছাড়া পুলিশ লাইন জামে মসজিদে সকাল পৌনে ১০টায় সর্বশেষ জামাত হবে।
বরিশাল সদর উপজলোর চরমোনাই দরবার শরিফে সকাল ৯টায়, গুঠিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং ঝালকাঠির কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফ ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) দরবার শরিফে সকাল সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে।
তবে জেলার কাদেরিয়া, জাহাঙ্গিরিয়া ও চিশতিয়া তরিকার অনুসারিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবারে ঈদ উদযাপন করছেন।