শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ সদর কার্যালয়ে বর্ধিত সভায় শিল্পমন্ত্রী একথা বলেন।
দলের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে। দলীয় কর্মকাণ্ডে তৃণমূল থেকে উপজেলা এবং জেলা পর্যায়ে ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের গুরুত্ব দেওয়া হবে।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ আরও অনেকে।