বরিশালে প্রতারণার অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

কারাগারপাওনার বিপরীতে ব্যাংকের চেক দিয়ে প্রতারণার অভিযোগে এনআই অ্যাক্টের মামলায় বরিশালের বিএম কলেজের মেয়াদউত্তীর্ণ ছাত্র কর্ম পরিষদের জিএস এবং কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এনআই অ্যাক্টের অধীনে দায়ের করা একটি চেক প্রতারণা মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি ছিলেন নাহিদ সেরনিয়াবাত। সেই অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে তাকে নথুল্লাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য নাহিদ সেরনিয়াবাদ ছাত্রলীগ নেতা হিসাবে নগরীতে কোটি কোটি টাকার ঠিকাদারী কাজ করেছেন। সে নগরীর কাশিপুর এলাকার ইছাকাঠির বাসিন্দা।