পারভিন ওই গ্রামের শহিদ শিকদারের স্ত্রী।
চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে জানান, পারভিন বেগম তার বাড়ি সংলগ্ন মাঠে ছাগল চরাতে যান। একপর্যায়ে দুপুর ১টার দিকে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হলে তিনি ছাগল নিয়ে ঘরে ফিরছিলেন। পথে বজ্রপাত হলে পারভিন বেগম ও তার ছাগলটি গুরুতর আহত হয়। পারভিনকে স্বজনরা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহাবুব আলম মির্জা তাকে মৃত ঘোষণা করেন।