পটুয়াখালীতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা

ফলদ বৃক্ষ মেলায় অংশ নেন স্থানীয়রাপটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য আ.খ.ম জাহাঙ্গীর হোসেন।

আ.খ.ম জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন– দশমিনা উপজেলা নির্বাহী আফিসার শুভ্রা দাস (সভাপতি), উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন (শওকত), ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামছুরনাহার খান ডলি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আ. আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার প্রমুখ।

তিন দিনব্যাপী এ মেলায় ২২টি স্টল অংশ নিয়েছে।