কাঠালিয়ায় যাত্রীবাহী টেম্পো উল্টে নিহত ১

ঝালকাঠিকাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সেন্টারের হাট এলাকায় যাত্রীবাহী টেম্পো উল্টে এক দিনমজুর নিহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম নেছার উদ্দিন (৬৫)। তিনি কাঠালিয়ার উত্তর তালগাছিয়া গ্রামের মৃত লেহাজ উদ্দিনের পুত্র।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো.মাহমুদ হোসেন রিপন বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার (২২ সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে কাঠালিয়া স্ট্যান্ড থেকে সাতানীর উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী টেম্পো সেন্টারের হাট ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় নেছার উদ্দিন নামে ওই টেম্পোর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।