মানববন্ধনে বক্তারা রিকশা শ্রমিকদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবি জানান। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
বরিশাল রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন– বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সভাপতি ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটির উপদেষ্টা ড. মনিষা চক্রবর্তী, বাসদের বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, বরিশাল নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম প্রমুখ ।