ইউএনও বলেন, ‘বরখাস্তের আদেশের কপি হাতে পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ সবাইকে জানানো হয়েছে।’
আদেশে বলা হয়েছে, ইউপি সদস্যের করা অপরাধমূলক কর্মকাণ্ড পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪(১) ধারায় শামীম তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, শামীম তালুকদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ (সংশোধিত) পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১),(২),(৯৩) ধারায় চার্জশিট আদালত আমলে নেওয়ায় তাকে ১৮ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়।
২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইউপি সদস্য শামীম তালুকদারসহ আট জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আগৈলঝাড়া থানার তৎকালীন পরিদর্শক খোন্দকার আবুল খায়ের আট জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে আদালত তা আমলে নিয়ে বিচার কাজ শুরু করেন।