অনুষ্ঠানে ডাক্তারদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলাগুলোতে ডাক্তার থাকে না। অনেক স্বাস্থ্য কমপ্লেক্সকেই উন্নত করে দেওয়া হয়েছে। সেগুলো অহবেলিত পড়ে থাকবে, তা হতে পারে না।’
বরিশাল বিভাগের হিজলায় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শিগগিরই শুরু হবে ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বরিশালে রেললাইন যাবে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পায়রা ব্রিজ, বিষখালী ব্রিজ এবং ভোলা-বরিশাল-বরগুনার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে সব পদক্ষেপ নেওয়া হবে।’
সরকার প্রধান আরও বলেন, ‘শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষকদের আবাসন ব্যবস্থার জন্য বহুতল ভবন নির্মাণ করে ফ্লাটের ব্যবস্থা করাসহ ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।’
অনুষ্ঠানে মেডিক্যাল কলেজ হাসাপাতালের পক্ষ থেকে বক্তব্য রাখেন– অধ্যক্ষ ডাক্তার ভাষ্কার সাহা। উপস্থিত ছিলেন– বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, নব নির্বাচিত বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।