গ্রেফতার হিরন গাজী (২৫) বড়গুনার আমতলীর রমজান গাজীর ছেলে।
পটুয়াখালী র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাসুদ রানা জানান, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর আলী হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারকে (১৫) ও তার ভাগ্নিকে স্কুলে যাওয়ার পথে উক্ত্যক্ত করে হিরন। বিষয়টি নিয়ে আলী হোসেন প্রতিবাদ করলে হিরন তাকে হুমকি দেয়। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আলী হোসেন গাজীপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে তার শরীরের ওপর হিরন মোটরসাইকেল উঠিয়ে দেয়। পরে আলী হোসেনকে গুরুতর জখম অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা মেডিক্যালে আলী হোসেন মারা যায়। এ ঘটনায় আলী হোসেনের স্ত্রী বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ২৭।