আদালতের নথি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ মে দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল পিরোজপুর শহরতলীর পশ্চিম শিকারপুর এলাকায় থাকা শুক্কুর আলীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তারা শুক্কুর আলীর দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে শুক্কুর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন।
গত ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান শুক্কুর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শুক্কুর আলীকে এই দণ্ড দেওয়া হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আলী শিকদার।