লিখিত বক্তব্যে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ দাবি করেন, গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তাদের কর্মীদের ওপর হামলা চালায় বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ নাথের নেতাকর্মীরা। এতে দলের চারজন নেতা গুরুতর আহত হন। এর বিচার চেয়ে কোনও বিচার না পাওয়ায় এই সংবাদ সম্মেলন করা হচ্ছে।
এ সময় দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার দাবি করেন, বরিশালের সব আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী সেলিমা রহমানসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।