পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু বলেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুবরের লিখিত অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জুলহাস শাহীনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. রস্তুম আলী ফরাজীকে। এ আসনে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র পদে নির্বাচন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. আশরাফুর রহমান।
বহিষ্কারের বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শহীদ নূর হোসেনের জন্মভিটা এই মঠবাড়িয়ায়। আমাদের চাওয়া ছিল এখানে অন্তত এরশাদের লাঙ্গলের কাউকে মনোনয়ন দেওয়া না হোক।’
তিনি আরও বলেন, ‘ডা. রস্তুম আলী ফরাজী ও তার লোকজনের কাছে গত ২৫ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা হামলার শিকার।’ বহিষ্কারের বিয়য়টি তিনি ফেসবুকে দেখেছেন বলে জানান।