হামলায় গুরুতর আহত হয়েছেন, মামলার বাদী আওয়ামী লীগ নেতা মজিবর মুন্সি (৫৬) ও ছাত্রলীগ নেতা আলাউদ্দিনকে (৩৫) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ছাত্রলীগ নেতা এনামুল হক (২৮) ও জসিমকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী রস্তুম আলী ফরাজীর নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজিবর মুন্সি বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের সমর্থক সাপলেজা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মিরাজ মিয়াসহ ১৯ জন নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জনের নামে মামলা দায়ের করেন।