জাহাঙ্গীর তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আমি বরিশাল-৪ আসনে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছি।
দশ বছরের দুঃশাসন থেকে বাঁচার, দেশনেত্রী খালেদা জিয়ার জিয়ার মুক্তি, আইনের শাসন প্রতিষ্ঠা ও গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা সম্মিলতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে জনগণের কাঙ্ক্ষিত মুক্তির পক্ষে রায় দিন। ক্ষমতাসীন দল নির্বাচনি মাঠে যতই জুলম, নির্যাতন, হামলা ও হুমকি অব্যাহত রাখুক, আমরা নির্বাচন থেকে পিছ পা হবো না। সন্ত্রাসী শক্তির কাছে জনগণ কখনও পরাজিত হতে পারে না। এক সময়ের বিএনপি নেতা জাহাঙ্গীর নাগরিক ঐক্যের কোটায় মনোনয়ন পেলেও স্ট্যাটাসে লিখেছেন, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।’
জাহাঙ্গীর বলেন, ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের হামলায় আহত হওয়ার পর থেকে ৬দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ওই সময় মোবাইল ও ফেসবুকের মাধ্যমে ভোট প্রার্থনা করেছি। ২৪ ডিসেম্বর রাতে বাসায় এসেছি। বুধবার আবারও মেহেন্দিগঞ্জে নির্বাচনি প্রচারে যাবেন বলে জানিয়েছেন।