তিনি জানান, ‘র্যাবের নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার লালমোহনের ফরাজী বাজার এলাকা থেকে বাবুল বিশ্বাসকে আটক করা হয়। আটক বাবুল লালামোহনে কারিজাবাদ গ্রামের কালু বিশ্বাসের ছেলে। তাকে লালামোহন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল বিশ্বাস নাশকতার জন্য ফোনালাপের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।