কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা, ছবি: সংগৃহীতপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী আকবর (২০) নামে এক পর্যটক মারা গেছেন। শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি পিরোজপুর। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।

মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, পিকনিক করতে বৃহস্পতিবার কুয়াকাটায় আলী আকবরসহ তারা কয়েক বন্ধু বেড়াতে আসেন। শুক্রবার দুপুরের দিকে আকবর ও তার বন্ধুরা সাগরে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে ভেসে যান। এসময় তাকে উদ্ধার করা হলেও অতিরিক্ত ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। আলী আকবরকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে  গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।