নিহত সিয়াম উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের মো. শাহজাহান গাজীর একমাত্র ছেলে। সে খাটাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
সিয়ামের বাবা মো. শাহজাহান গাজী জানান, শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ির পাশের সুলতানাবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিল শুনতে গিয়ে আর ঘরে ফেরেনি তার ছেলে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। পরে শনিবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।
ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশের গলা ও দুহাতের কব্জি কাটা ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে শাহজাহান গাজীর প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।