বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাজার তদারকিবরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার উৎপাদন, বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।

বুধবার (১৩ মার্চ) বেলা ১২টায় সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়া এ অভিযান (বাজার তদারকি) চালান।

শাহ্ সোয়াইব মিয়া জানান, নোংরা পরিবেশে খাবার সামগ্রী উৎপাদন ও বিক্রির দায়ে নগরীর সদর রোডে মা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এফ রহমান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।